গত অর্থ বছরে ওষুধ রপ্তানি করে ১০৭ কোটি টাকা আয়
গত অর্থ বছরে ৫৫টি দেশে ওষুধ রপ্তানী করে বাংলাদেশ ১০৭ কোটি তিন লাখ টাকা আয় করেছে। বুধবার জাতীয় সংসদে এক প্রশ্নের উত্তরে বাণিজ্য মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী একথা জানান।
মন্ত্রী আরও জানান, দেশের মোট চাহিদার ৯৫ ভাগ ওষুধ দেশেই প্রস্তুত হয়। মাত্র পাঁচ ভাগ ওষুধ আমদানি করা হয় এবং এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই জীবনরক্ষাকারি।
মন্ত্রী আরও জানান, সরকার আগামী অর্থ বছরের প্রথমার্ধে সুদান, আলজেরিয়া, মরক্কো, লিবিয়া এবং তিউনিসিয়ায় ফার্মাসিউটিক্যাল মার্কেটিং প্রতিনিধি দল পাঠানো ছাড়াও ওষুধের বাজার বি¯তৃত করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে ।
আগামী ১-৩ নভেম্বর স্পেনে অনুষ্ঠেয় সিপিএইচআই-ওয়ার্ল্ডওয়াইড এবং আইসিএসই-০৫ এবং ২০০৬ সালের জানুয়ারিতে মায়ানমারের রাজধানি ইয়াঙ্গুনে অনুষ্ঠেয় ওষুধ সামগ্রীর ওপর ট্রেড শো’তে অংশ নেবে।
অপর এক প্রশ্নের জবাবে বাণিজ্য মন্ত্রী বলেন, দেশে বর্তমানে ৫৮৫ টি দেশি-বিদেশি বায়িং হাউজ কর্মরত। বিজিএমইএকে উদ্ধৃত করে তিনি জানান, বায়িং হাউজগুলোর মধ্যে ৫৬০ টি দেশি এবং ২৫ টি বিদেশি।
