২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসওএস শিশু পল্লী দিবস বৃহস্পতিবার

সারাবিশ্বের মত বাংলাদেশেও বৃহস্পতিবার এসওএস আন্তর্জাতিক শিশু পল্লী দিবস পালিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2005, 06:58 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

এ উপলক্ষ্যে ঢাকায় এসওএস শিশু পল্লী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

সমাজকল্যাণ মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ শ্যামলী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংগঠন এসওএস শিশু পল্লী ১৯৭২ সালের জানুয়ারি থেকে বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে দেশের ৮৬৬ জন শিশু ও তরুণ এ সংগঠনের বিভিন্ন কার্যক্রমের আওতায় সুবিধা ভোগ করছে।