২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুর জন্মকালীন ওজন শৈশবে রোগ প্রতিরোধ ক্ষমতায় প্রভাব রাখে : গবেষণা প্রতিবেদন

স্বল্প ওজন নিয়ে জন্মা নেয়া শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাভাবিকের চেয়ে কম হয় বলে আইসিডিডিআরবি এক গবেষণায় জানিয়েছে। গবেষণা প্রতিবেদনে প্রসুতি, নবজাতক ও শিশুর স্বাস্থ্য এবং তাদের পুষ্টি মান উন্নয়নের জন্য যথাযথ জনস্বাস্থ্য কার্যক্রম গ্রহণ প্রয়োজন বলে পরামর্শ দেয়া হয়।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2005, 08:23 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

এ গবেষনায় দেখা যায় ,স্বল্প ওজন নিয়ে জন্মানেয়া শিশুদের পরবর্তী জীবনে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে এবং তাদের নানা রকম সংক্রামক রোগে আক্রান্ত হওয়ার ঝুকিঁ বেশি থাকে।

গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, চার থেকে ছয় বছর বয়সের শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতার সাথে জন্মকালীন ওজনের সুস্পষ্ট সম্পর্ক রয়েছে।

কুমিল্লা জেলার মতলবে আইসিডিডিআরবি তার একটি প্রকল্প এলাকায় শিশুদের মাঝে এ গবেষণা চালায়। শিশুদের জন্মের ৭২ ঘন্টার মধ্যে তাদের উচ্চতা, দৈর্ঘ ও ওজন পরিমাপ করা হয় এবং পরবর্তীতে শিশুদের ওপর সার্বক্ষণিক মনিটরিং করা হয়।

এই গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়, জন্মকালীন স্বল্প ওজন সুনির্দিষ্টভাবে কোষগ্রন্থি ও হরমোনের প্রতিরোধ ক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করে। ৪-৬ বছর বয়সের মধ্যেই এটা বেশি পরিলক্ষিত হয়।