২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একদল শিশু নির্যাতন করেছে অপর এক শিশুকে

ঝালকাঠিতে নয় বছর বয়সী এক শিশুর নেতৃত্বে¡ একদল শিশু চতুর্থ শ্রেনীতে পড়ুয়া অপর এক শিশুকে মঙ্গলবার একটি নির্জন কক্ষে আটকে বেদম প্রহার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2005, 05:15 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

এরই এক পর্যায়ে জানালার গ্রীলের সাথে বেঁধে ধারালো চাকু দিয়ে ওই শিশুকে হত্যা করতে উদ্যত হয় স্কুল পড়ুয়া শিশুর দলটি। এসময় তার আর্তচিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে নির্যাতিত শিশুটিকে উদ্ধার করে। এই ঘটনার কোনও কারণ জানা যায়নি। শিশুদের এই সহিংসতায় শিক্ষক, অভিভাবকসহ সাধারণ মানুষ হতবাক হয়ে পড়েছে।