২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাইক্রোসফট ও প্রাইম বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

মাইক্রোসফট ও প্রাইম বিশ্ববিদ্যালয়ের মধ্যে মঙ্গলবার একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2005, 04:58 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

মাইক্রোসফট কর্পোরেশনের মাইক্রোসফট ডেভেলোপার নেটওয়ার্ক একাডেমিক এয়ারলাইন্স’র (এমএসডিএনএএ) আওতায় সম্পূরক গ্রাহক সেবা দিতে প্রাইম বিশ্ববিদ্যালয়ের সাথে মাইক্রোসফট বাংলাদেওশের মধ্যে ওই সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়।

স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রাইম বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক ড. আমিনুল ইসলাম এবং মাইক্রোসফটের পক্ষে কান্ট্রি ম্যানেজার ফিরোজ মাহমুদ এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রাইম ফাউন্ডেশনের গভর্নিং কাউন্সিলের সহ-সভাপতি মীর সাহাবুদ্দিন, ডট নেট পাঠ্যক্রমের আহ্বায়ক মুফতি মাহমুদ, মাইক্রোসফট বাংলাদেশের শিক্ষা কার্যক্রমের ব্যবস্থাপক কেএম ইমরান।