২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্পীকারের সঙ্গে কিউবার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ করেন

জাতীয় সংসদের স্পীকার ব্যারিষ্টার মুহম্মদ জমির উদ্দিন সরকারের সাথে তার সংসদ ভবনন্থ কর্যালয়ে সোমবার দিল্লি ভিক্তিক কিউবার রাষ্ট্রদুত মি. জুয়ান ক্যারেটরো ইবানয সৈজন্য সাক্ষাতে মিলিত হন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2005, 10:20 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

সাক্ষাৎ কালে তারা দ্বি-পাক্ষিক, আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। স্পিকার কিউবা এবং বাংলাদেশের কুটনৈতিক সম্পর্ককে সুদৃঢ় উল্লেখ করে বলেন, এ দুটি দেশ একে অপরের সুখে-দুঃখে দীর্ঘ দিন ধরেই সম্পর্কযুক্ত।

আলাপকালে স্পিকার বলেন, কিউবা এবং বাংলাদেশের কুটনৈতিক সম্পর্ক দীর্ঘ দিনের দু-দেশের পার্লামেন্টের সম্পর্কও সুদৃঢ়। ভবিষ্যতে দু-দেশের পার্লামেন্টর সদস্যদের সমন্বয়ে প্রতিনিধি দল একে অপরের পার্লামেন্ট পরিদর্শন করলে এ সম্পর্ক আরো সুদৃঢ় হবে।

তিনি বলেন, সকল ধর্মের সহাবস্থানে বাংলাদেশ একটি জনকল্যাণমুলক রাষ্ট্র। ১৯৭১ সালে স্বাধীনতা লাভের পর প্রথম দিকে যে সকল দেশ বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল তার মধ্যে কিউবা অন্যতম।

স্পিকার আরও বলেন, দারিদ্র বিমোচনে কিউবার অনুসৃত নীতিসমূহ বিবেচনাযোগ্য। তিনি বলেন, ল্যাটিন আমেরিকার অনুন্নত দেশগুলো কিউবার কাছে জনকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে শিক্ষা গ্রহন করতে পারে।

মি. ক্যারেটরো বাংলাদেশের গনতান্ত্রিক কাঠামো এবং সংসদীয় রাষ্ট্র পদ্ধতির প্রশংসা করেন।

তিনি অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের উপর গুরুত্বারোপ করে বলেন, বাংলাদেশের সাথে কিউবার বন্ধুত্ব অকৃতিম এ সম্পর্ক আরও জোরদার করার মাধ্যমে ভবিষ্যতে ব্যাবসা-বানিজ্যের প্রসার ঘটবে বলে তিনি আশা প্রকাশ করেন।

রাষ্ট্রদুত, স্পিকারের নেতৃত্বে বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলকে কিউবার পার্লামেন্ট সফরের আমন্ত্রণ করায় স্পিকার তাকে ধন্যবাদ জানান এবং কিউবার পার্লামেন্টের প্রতিনিধিদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

জাতীয় সংসদের হুইপ রেজাউল বারী ডিনা, বাংলাদেশে নিযুক্ত কিউবার কনসাল ওবায়েদ জাগীরদার এবং সংসদ সচিবালয়ের সচিব ড. মো: ওমর ফারুখ খান এ সময় উপস্থিত ছিলেন।