ঢাকায় প্রতিদিন পানির ঘাটতি ২০ কোটি লিটার
ঢাকা শহরে প্রতিদিন ২০ কোটি লিটার পানি ঘটতি থাকছে। নগরীর প্রতিদিনের পানির চাহিদা ১৭০কোটি লিটার হলেও উৎপাদন হচ্ছে ১৫০ কোটি লিটার।
সোমবার জাতীয় সংসদে হেলালুজ্জামান তালুকদার লালুর এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভুঁইয়া এ তথ্য জানিয়েছেন।
স্পিকার ব্যারিষ্টার জমিরউদ্দিন সরকারের সভাপত্বি সংসদের বৈঠক শুরু হলে প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী সংসদ কে জানান, ২০০২ সালের ১৭ জুলাই সায়েদাবাদ পানি শোধনাগার চালু হওয়ার পর থেকে রাজধানীতে দুই কোটি ৫০ লাখ লিটার পানি ঘাটতি কমেছে।
এ ছাড়াও পানি ঘাটতি কমানোর প্রচেষ্টায় ঢাকা শহরের বিভিন্ন এলাকায় গভীর নলকুপ স্থাপন করা হয়েছে। এসব নলকুপ চালু রাখতে ২৬৩টি জেনারেটরের ব্যবস্থা রাখা হয়েছে।
নাসিরউদ্দিন আহ¤েমদ পিন্টুর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আশার পর গ্রাম পুলিশের বেতন বৃদ্ধি করা হয়েছে।
বর্তমানে গ্রাম পুলিশের দফাদার এক হাজার দুইশ টাকা এবং মহল্লাদার সাড়ে আটশ টাকা বেতন ভাতা পায়। যা অতীতে এক হাজার এবং সাতশ টাকা ছিল।
এমএএইচ সেলিমের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, গ্রাম পুলিশকে সরকারী কর্মচারীর পদমর্যাদায় আনার কোনো পরিকল্পনা সরকারের নেই।
