র্যাবের ক্রসফায়ারে নারায়নগঞ্জে দুই সন্ত্রাসী নিহত
নারায়নগঞ্জের হাজীগঞ্জ ঈশাখা কিল্লারপুল এলাকায় মঙ্গলবার ভোর ৩:৫০টায় র্যাবের (র্যাব-৩) সাথে গুলি বিনিময়কালে অভিযুক্ত দুই সন্ত্রাসী ঘটনাস্থলেই নিহত হয়েছে।
সূত্র জানায়, র্যাব-৩ এর সদস্যরা উক্ত স্থান থেকে একটি এসএমজিসহ পাঁচটি আগ্নেয়াস্ত্র, ১৫০ রাউন্ড গুলি, বিপুল পরিমান অবৈধ মদ এবং তিনটি বুলেট প্রুফ জ্যাকেট উদ্ধার করেছে।
র্যাব জানায়, দু‘পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ চলাকালে প্রায় ১শ’ গুলি বিনিময় হয়।
নিহত দু‘জন সন্ত্রাসীর নাম হচ্ছে ফায়েজ মোহম্মদ রিফাত ওরফে বিপ্লব (৩৫) এবং আলমগীর হোসেইন আলম (৩৪)।
নিহত সন্ত্রাসী বিপ্লবের বড় ভাই মোহাম্মদ শাহীনুর রহমানকেও র্যাব-৩ গ্রেফতার করেছে।
সুত্র জানায়, সোমবার রাত ১০টার সময় সন্ত্রাসী বিল্পব এবং তার বড় ভাই শাহীনুরকে তাদের বন্দর এলাকার বাসা থেকে এবং আলমকে তার মিশনপাড়ার বাসা থেকে গ্রেফতার করা হয়। শাহীনুর এখনও র্যাবের হেফাজতে রয়েছে বলে জানা যায়।
সূত্র আরও জানায়, নিহত সন্ত্রাসীদের বিরুদ্ধে অবৈধ মাদক ও আগ্নেয়াস্ত্র বিক্রির অভিযোগ রয়েছে।
র্যাব-৩ জানায়, নিহত সন্ত্রাসীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় বেশ কিছু মামলা রয়েছে।
