২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবার সাতদিনের রিমান্ডে আরমান

একটি হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য শীর্ষ সন্ত্রাসী আরমানকে আবারও সাতদিনের রিমান্ডে নিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2005, 07:52 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

বিমর্ষ আরমানকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সিএমএম আদালতে হাজির করা হয়। র‌্যাব আদালতে ১০ দিনের রিমান্ডের জন্য আবেদন জানালেও মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরমানকে রাজধানীর খিলগাঁওয়ে অজ্ঞাতপরিচয় যুবক হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়।

লুকিয়ে রাখা অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য শীর্ষ সন্ত্রাসী আরমানকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে তৃতীয় দফা রিমান্ডের আবেদনে উল্লেখ করেন র‌্যাবের তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুর রউফ। শুনানি শেষে আদালত রিমান্ডের আবেদন মঞ্জুর করেন।

এর আগে আরমানকে মতিঝিল থানায় দায়েরকৃত একটি হত্যা মামলায় ১২ জুন সাতদিনের এবং তারও আগে একটি অস্ত্র মামলায় ৪ জুন দশ দিনের রিমান্ডে নেয়া হয়।