২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিমলায় টর্নেডোর আঘাতে শতাধিক ঘরবাডী নিশ্চিহ্ন

নীলফামারীর ডিমলা উপজেলার খালিশা চাপানী গ্রামের উপর দিয়ে সোমবার ভোর রাতে বয়ে যাওয়া এক টর্নেডোতে শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্থ পরিবারগুলো এখন খোলা আকাশের নীচে বসবাস করছে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2005, 07:43 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্থ ওই গ্রামের বাসিন্দা আলতাফ হোসেন চৌধুরী, জামিয়ার রহমান, দিলজান বেগম, জোছনা খাতুন জানান, ভোর চারটার দিকে আকস্মিক এই টর্নেডোর আঘাতে শতাধিক পরিবারের ঘরবাড়ী দুমড়ে-মুচড়ে যায়। বেশ কিছু ঘরের টিন ৫০/৬০ ফুট দুরে উড়ে গিয়ে পড়ে। এ ব্যাপারে ডিমলা উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।