ঝিনাইদহে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত, ২০ জন আহত
ঝিনাইদহ শহরে পুলিশ সুপার আফিসের সামনে সোমবার বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের হেলপার নিহত এবং ২০ জন আহত হয়েছে। নিহতের নাম মিন্টু (১৮)।
পুলিশ ও আহত যাত্রীরা জানায়, চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে রাস্তার পাশে উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে। আহতদের ঝিনাইদহ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের পর বাস ও ট্রাকের চালকদ্বয় পালিয়ে যেতে সক্ষম হয়।
