২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় সাবেক ওয়ার্ড কমিশনার ৫ দিনের রিমাণ্ডে

বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার ওপর ২১ আগস্টের গ্রেনেড আক্রমনের মামলায় সিআইডি পুলিশ ৫৪ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ও আওয়ামী লীগ নেতা মোকলেসুর রহমানের নাম অন্তর্ভূক্ত করেছে। পুলিশ শনিবার তাকে পাঁচদিনের রিমাণ্ডে নিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2005, 10:02 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

বিতর্কিত বক্তব্যে রাখার পর শুক্রবার দুপুরে সিআইডি পুলিশ তার নিউ সার্কুলার রোডের ২৪৩ নম্বরের বাসা থেকে তাকে গ্রেফতার করে। এর আগে ৩ জুন র‌্যাব একবার তাকে গ্রেফতার করেছিল।

সূত্র জানায়, সিআইডি তাকে আটক করে ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ নেত্রী শেখা হাসিনার ওপর চালানো গ্রেনেড আক্রমনের মামলায় তার নাম ঢুকিয়ে দেয়।

অন্যদিকে, গ্রেফতারকৃত শীর্ষ সন্ত্রাসী আরমানের স্বীকারোক্তি অনুযায়ী র‌্যাব ও সিআইডি আরও কিছু সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজতে থাকে।

সূত্র জানায়, আরমানের দেয়া স্বীকারোক্তির ভিত্তিতেই র‌্যাব ও সিআইডি তাদের খোঁজ করে। সূত্র আরও জানায়, আন্ডারওয়ার্ল্ড পরিচালনায় যারা এককালে আরমানের বিপক্ষ দল ছিল সেপুলিশের কাছে কেবল তাদেরই নাম বলেছে।

সূত্র জানায়, আরমাদের দেয়া তথ্যের সত্যতা যাচাই বাছাই না করেই সে যাদের কথা বলেছে র‌্যাব ও সিআইডি তাদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।

এর আগে খিলগাঁওয়ের চারজন হত্যা মামলায় জড়িত থাকার দায়ে র‌্যাব ৫ জুন রাতে মোকলেসুর রহমানকে গ্রেফতার করে এবং জিজ্ঞাসাবাদ শেষে ৬ জুন সকালে ছেড়ে দেয়।

অন্যদিকে, শনিবার আরমানের পাঁচ দিন রিমাণ্ড শেষ হলে আবারও রিমাণ্ডের জন্য পুলিশ তাকে আদালতে হাজির করে।