জাতিসংঘ সংস্কার প্রস্তাবে বাংলাদেশকে কো-স্পন্সর করতে চায় জাপান
জাতিসংঘ সংস্কার সংক্রান্ত খসড়া প্রস্তাবের জাপান বাংলাদেশকে তার কো-স্পন্সর করতে আগ্রহী। প্রস্তাবটি পাশের জন্য বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকায় ঢাকা প্রস্তাবটি বিবেচনা করে দেখছে।
শনিবার নগরীতে আয়োজিত সংবাদ সম্মেলনে সফররত জাপানের পররাষ্ট্র বিষয়ক সিনিয়র ভাইস মিনিস্টার ইকহিরো আইশাওয়া বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও পররাষ্টমন্ত্রী এম মোরশেদ খান জাতিসংঘ নিরাত্তা পরিষদে জাপানের সদস্য পদ প্রাপ্তির জন্য তাদের সমর্থন পুর্নব্যক্ত করেছেন।
এর আগে দিনের পথমভাগে তিনি প্রধানমন্ত্রী ও পররাষ্টমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নে বিশেষ করে অবকাঠামো ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে জাপান তাদের সহায়তা ও সমর্থন অব্যাহত রাখবে।
আইশাওয়া বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপকালে তাদের মধ্যে আগামী মাসে প্রধানমন্ত্রীর জাপান সফর নিয়েও আলোচনা হয়েছে।
সম্মেলনে অন্যান্যের মধ্যে ঢাকায় নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত মাৎশুশিরো হরিগুচি এবং তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান ইয়াসুহারু শিনটু উপস্থিত ছিলেন।
