টঙ্গীতে সড়ক দূর্ঘটনায় নিহত ১
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুর জেলার সাইনবোর্ড বাস স্ট্যান্ডের কাছে শনিবার এক সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে।
দ্রুতগামী একটি বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান রাশেদ (৫০)। তার বাড়ি ময়মনসিংহের ইশ্বরগঞ্জে।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
জয়দেবপুর থানায় এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে।
