খুলনায় সাপের কামড়ে ঘের মালিকের মৃত্যু
খুলনার রুপসা উপজেলার জোয়ারা গ্রামে শুক্রবার সাপের কামড়ে এক ঘের মালিকের মৃত্যু হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে মৃত বলয় দাসের ছেলে ঘের মালিক পূর্ণচরণ দাস (৪০) নিজস্ব মৎস্য ঘের থেকে বাড়ি ফেরার পথে সাপে কামড় দেয়। স্থানীয় ওঝা ডেকে রাতভর চিকিৎসা করানো হলেও তার অবস্থার কোনও পরিবর্তন না হওয়ায় শুক্রবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
