২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত মহাসাগরের সুনামি সংক্রান্ত পূর্বাভাস দেবে মর্কিন সেন্টার

যুক্তরাষ্ট্রের প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার (পিটিডব্লিউসি) ভারত মহাসাগরীয় অঞ্চল ও অন্যান্য অঞ্চলে সুনামি মোকাবেলায় অন্তর্বর্তীকালীন পুর্বাভাসের সুবিধা দিচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2005, 03:00 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

যদিও সুনামিতে ক্ষতিগ্রস্ত ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলো নিজস্ব উদ্যোগে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় পুর্ব সতর্কতামূলক বিভিন্ন পদ্ধতি উদ্ভাবনের ব্যাপারে কাজ করছে।

পরিচালক চার্লস চীপ ম্যাকক্রেরী বলেন, কয়েক বছর পূর্বেও পিটিডব্লিউসি স্থানীয়ভাবে বিশেষ করে প্যাসিফিক বেসিন ও হাওয়াইয়ে সুনামি পূর্বাভাস দেয়ার কাজ করে আসছিলো।

হনলুলু থেকে প্রেরিত এক বার্তায় জানা যায়, ম্যাকক্রেরী বলেছেন, ভারত মহাসাগরে সৃষ্ট সুনামি পর তারা

অন্তর্বর্তীকালীন এই সুবিধা দিচেছ। যতদিন না এই অঞ্চলে একটি পূর্বাভাস কেন্দ্র স্থাপিত হচ্ছে, ততদিন অন্তর্বর্তী কেন্দ্র কাজ চালিয়ে যাবে।

তিনি আরও বলেন, তারা জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সির সহায়তায় এই কার্যক্রম চালাচ্ছে। ওই সংস্থাটি ভারত মহাসাগরে সুনামি পুর্বাভাস সম্পর্কিত বুলেটিন প্রচার করছে।