২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রাম সীমান্তে বিএসএফ’র পুশইন চেষ্টা অব্যাহত, সতর্কাবস্থায় বিডিআর

কুড়িগ্রাম জেলার সীমান্ত এলাকার বিভিন্ন পয়েন্টে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) শতাধিক বাংলা ভাষাভাষী ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা অব্যাহত রাখায় সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2005, 01:37 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

জানা যায়, দু‘দিন আগে ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে তিন ভারতীয় নাগরিককে বিএসএফ’র পুশইন চেষ্টা ব্যর্থ করে দেয় বিডিআর। এছাড়াও বিএসএফ নাগেশ্বরী সীমান্ত থেকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে একজন বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে।

বিডিআর বিএসএফ’র হাতে আটক ওই বাংলাদেশী নাগরিককে ফেরত দেওয়ার জন্য বিএসএফকে একাধিক বার পত্র দিলেও তাদের পক্ষ থেকে কোনও সাড়া মেলেনি। বিএসএফ সীমান্তে তাদের শক্তি বৃদ্ধি ও টহল জোরদার করায় উত্তেজনা দেখা দিয়েছে। বিডিআরও সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে।