শেরপুর সীমান্তবর্তী এলাকায় পাহাড় ধসে ১ নিহত
জেলার নালিতাবাড়ি উপজেলার গারো পাহাড় সংলগ্ন সীমান্তবর্তী বারামারী এলাকায় বৃহস্পতিবার বিকেলে পাহাড়ের মাটি ধসে পড়লে এক শ্রমিক নিহত হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বাতকুচি গ্রামের মরহুম জনাব আলীর পুত্র আব্দুল মজিদ (৩৫) নামে এক শ্রমিক পাহাড় কেটে পাথর উত্তোলনের সময় পাহাড় ধসে গুরুতর আহত হয়। আশংকাজনক অবস্থায় নালিতাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে সে মারা যায়।
এ ব্যাপারে নালিতাবাড়ি থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
