২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বচ্ছতা এবং জবাবদিহিতার জন্য শক্তিশালী পর্যবেক্ষণ আবশ্যক, প্রশাসনের প্রতি সাইফুরের বক্তব্য

দেশের সম্পদ ব্যবস্থাপনায় সুশাসনের ওপর গুরুত্বারোপ করে বৃহস্পতিবার অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান তার বাজেট বক্তৃতায় বলেন প্রতিটি খাতে স্বচ্ছতা এবং জবাবদিহিতার জন্য শক্তিশালী পর্যবেক্ষণ ও মুল্যায়ন অত্যাবশ্যক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2005, 09:30 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

সাইফুর রহমান বলেন, সরকার দারিদ্র বিমোচন কৌশলপত্র এবং এর পরবর্তী মুল্যায়ন পর্যবেক্ষণ বাস্তবায়ন করতে একটি শক্তিশালী পদক্ষেপ নিচ্ছে।

তিনি আরও বলেন, সরকার উন্নয়ন প্রকল্পগুলো গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে প্রচলিত প্রক্রিয়াগুলোকে সংষ্কার করে নতুন প্রক্রিয়া চালু করেছে। এটা প্রকল্পের বিষয়বস্তুকে অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে পৌঁছুতে এবং দারিদ্র বিমোচণে এবং এর অবদানের ব্যাপারে স্বচ্চ মুল্যায়নকে তরান্বিত করবে। অর্থমন্ত্রী বলেন, বাস্তবায়ন সংস্থাগুলোর অর্থনৈতিক ও প্রশাসনিক ক্ষমতা প্রকল্প ব্স্তাবানের প্রক্রিয়াকে আরও গতিশীল করবে। এই বিষয়গুলোর ব্যাপারে নীতিমালা প্রনয়ন এখন প্রায় শেষ পর্যায়ে।

সরকারের ক্রয় বা সংগ্রহ সংক্রান্ত নীতিমালা এই বছরের মধ্যে চালু করা হবে বলে অর্থমন্ত্রী জানান।

অর্থমন্ত্রী বলেন, বেসরকারি খাতে হিসাব রক্ষণ ও নিরীক্ষণ কার্যক্রমের উন্নয়ণের লক্ষ্যে একটি রেগুলেটরি বডি গঠনের জন্যে সংশ্লিষ্ট আইন প্রনয়ন করা হচ্ছে।

তিনি বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশ ও ব্যাবের প্রাতিষ্ঠানিক অবকাঠামো আরও শক্তিশালী করা হচ্ছে। প্রয়োজনীয় যানবাহন, অস্ত্রসস্ত্র ও অন্যান্য সরঞ্জাম দিয়ে তাদের সুসজ্জিত করা হচ্ছে। দুর্নীতি দমন কমিশনকে আরও সক্রিয় করতে এর প্রাতিষ্ঠানিক অবকাঠামো এখন প্রক্রিয়াধীন বলে তিনি জানান। এই কমিশন দুর্নীতি প্রতিরোধে শিগগিরই সক্রিয় হয়ে মাঠে নামবে বলেও আশাবাদ ব্যাক্ত করেন অর্থমন্ত্রী।