২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষা ও তথ্য প্রযুক্তি খাতে সর্বোচ্চ বরাদ্দ

২০০৫-০৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে মানব সম্পদ উন্নয়নের ওপর অধিক গুরুত্ব দেয়া হয়েছে। এর আওতায় শিক্ষা ও তথ্য প্রযুক্তি খাতে বরাদ্দ দেয়া হয়েছে ১৫ শতাংশ, যা এবারের বাজেটে সর্বোচ্চ বরাদ্দ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2005, 08:07 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

চলতি অর্থবছরের বাজেটেও এই খাতকে গুরুত্ব দিয়ে শতকরা ১৩ ভাগ বরাদ্দ রাখা হয়েছিল। উন্নয়ন ও অনুন্নয়ন খাতে সুদের হারে একত্রিত বরাদ্দ দেয়া হয়েছে ১০ দশমিক ৯ ভাগ। এবারের বাজেটে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ দেয়া হয়েছে এই খাতে। এর পরে প্রাধান্য পেয়েছে সড়ক ও যোগাযোগ খাত। ১০ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে এই খাতে।

এছাড়াও স্থানীয় সরকার ও গ্রামীন উন্নয়নে ৯ দশমিক ৯ শতাংশ, শক্তি ও সম্পদ খাতে ৬ দশমিক ৭ শতাংশ এবং স্বাস্থ্য খাতে বরাদ্দ দেয়া হয়েছে ৬ দশমিক ৭ শতাংশ।

কৃষি খাতে ৬ দশমিক ৪ শতাংশ, প্রতিরক্ষা খাতে ৫ দশমিক ৮ শতাংশ, সামাজিক নিরাপত্তা ও উন্নয়ন খাতে ৪ দশমিক ৮ শতাংশ, জন আদেশ ও নিরাপত্তা খাতে ৪ দশমিক ৮ শতাংশ, লোক প্রশাসনে ৪ দশমিক ৬ শতাংশ বরাদ্দ দেয়া হয়েছে।

পেনশন খাতে ৪ দশমিক ২ ভাগ, ভর্তুকি খাতে ২ দশমিক ৬ ভাগ এবং অন্যান্য অনুন্নয়ন খাতে বিনিয়োগের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১ দশমিক ৩ ভাগ। এছাড়া বাজেটে অন্যান্য খাতে রাখা হয়েছে ৬ দশমিক ৪ শতাংশ বরাদ্দ।

উল্লেখ্য, চলতি বাজেটেও সুদের হারে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছিল। ১১ ভাগ বরাদ্দ রাখা হয়েছিল এই খাতে। এছাড়াও সড়ক ও যোগাযোগ খাতে ১০ শতাংশ, স্থানীয় সরকার এবং গ্রামীন উন্নয়নে ৯ শতাংশ, শক্তি খাতে ৮ শতাংশ এবং স্বাস্থ্য খাতে ৭ শতাংশ বরাদ্দ রাখা হয়েছিল।