২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লা ও টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১০, আহত ৫০

কুমিল্লা ও টাঙ্গাইলে বৃহস্পতিবার পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2005, 08:00 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার মোবারকপুরে বৃহস্পতিবার দুপুরে ঢাকা থেকে শাহরাস্তিগামী একটি যাত্রিবাহী বাসের সঙ্গে কুমিল্লা থেকে ঢাকাগামী অপর একটি যাত্রিবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত এবং ৪০ জন আহত হয়। এ দুর্ঘটনায় উভয় বাসের চালক ও অজ্ঞাত এক যাত্রী ঘটনাস্থলে নিহত হয়। পরে গৌরীপুর হাসপাতালে নেওয়ার পথে এক মহিলা ও এক শিশুর মৃত্যু হয়। দুর্ঘটনায় আহতদের হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জোকারচরে বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে নাটোরগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে গেলে চারজন নিহত ও ১০ জন আহত হয়।

নিহতদের মধ্যে দুই জনের পরিচয় জানা গেছে। তারা হচ্ছে, মাদারীপুর জেলার আশরাফ আলী, চাঁপাইনবাবগঞ্জ জেলার হোসেন আলী।

এছাড়া, টাঙ্গাইলের নাগরপুর সড়কের ভুরভুরিয়া নামক স্থানে নাগরপুরগামী একটি বাস সাইকেল আরোহী আলমগীরকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়।