২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রস্তাবিত বাজেটে ১৮ খাতে ও ৯টি উপখাতে কর অবকাশ সুবিধা

দেশের আর্থ-সামাজিক উন্নয়ন, রপ্তানি বাণিজ্য এবং কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে অর্থমন্ত্রী এম সাইফুর রহমান ১৮টি খাত ও নয়টি উপখাতে কর অবকাশ সুবিধা প্রদানের প্রস্তাব করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2005, 06:46 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

বর্তমান কর অবকাশ সংক্রান্ত নীতিমালা এ বছরের ৩০জুনের পর আর প্রযোজ্য হবে না বিধায় অর্থমন্ত্রী ২০০৮ সালের ৩০জুন পর্যন্ত নতুন প্রস্তাব পেশ করেছেন। নতুন প্রস্তাবনায় ১৮টি খাত ও ৯টি উপখাতকে কর অবকাশের আওতায় আনা হয়েছে। কর অবকাশ সুবিধার ক্ষেত্রে কোন পরিবর্তন এখন থেকে ৫/৭ বছরের পরিবর্তে ৪/৬ বছর পর পর করার প্রস্তাব করেন তিনি।

২০০৫-০৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট অনুযায়ী যে সব খাত ও উপখাত কর অবকাশের আওতায় আসবে তা হলো- টেক্সটাইল, তৈরি পোষাক, ঔষধ, মেলামাইন, প্লাস্টিক সামগ্রী, সিরামিক ও স্যানিটারি ওয়ার, স্টিল ও আয়রন, সার, কীটনাশক, ম্পিউটার হার্ডওয়ার, তিন তারকা আবাসিক হোটেল, পেট্রো-ক্যামিকেল, ঔষধ ও রাসায়নিক পদার্থ, মৌলিক কাঁচামাল, কৃষি যন্ত্রপাতি, জাহাজ নির্মাণ, বয়লার ও কম্প্রেসার, টেক্সটাইল সংক্রান্ত যন্ত্রপাতি, বাহ্যিক অবকাঠামো। এছাড়া রয়েছে-ক) সমুদ্র বা নদী বন্দর, খ) কন্টেইনার টার্মিনাল, অভ্যন্তরীন কন্টেইনার ডিপো (আইসিডি), কন্টেইনার ফ্রেইট স্টেশন, গ) এলএনজি টার্মিনাল এবং ট্রান্সমিশন লাইন, ঘ) সিএনজি টার্মিনাল এবং ট্রান্সমিশন লাইন, ঙ) গ্যাস পাইপলাইন, চ) ফ্লাইওভার, ছ) পাইপলাইনের মাধ্যমে বৃহৎ পানি পরিশোধণ প্লান্ট এবং সরবরাহ, জ) বর্জ্য পরিশোধণ প্লান্ট এবং ঝ) রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড)।