২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করমুক্ত আয়ের পরিমান ১,২০,০০০ টাকায় উন্নীত

সংসদে বৃহস্পতিবার উত্থাপিত নতুন বাজেটে করের হার অপরিবর্তিত রয়েছে। তবে ২০০৬-০৭ কর বছরের জন্য ব্যক্তিগত কর দাতাদের জন্য করমুক্ত আয়ের সীমা একলাখ থেকে একলাখ ২০ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2005, 06:36 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান তার বাজেট বক্তৃতায় বলেন, ২০০৬-০৭ কর বছরের জন্য আমি করমুক্ত আয়ের সীমা এক লাখ থেকে এক লাখ ২০ হাজার বৃদ্ধিসহ কর হার অপরিবর্তিত রাখার প্রস্তাব করছি।

গত বাজেট বক্তৃতায় সাইফুর রহমান ২০০৪-০৫ ও ২০০৫-০৬ কর বছরের জন্য কর হার ও আয়ের সীমা এক লাখ টাকা ঘোষণা করেছিলেন।

এছাড়াও তিনি সর্বোচ্চ হারে আয়কর আরোপের জন্য মোট আয়ের সীমা নয় লাখ টাকা থেকে ১০ লাখ ২০ হাজার টাকায় উন্নীত করার প্রস্তাব করেন।

দুই লাখ ৫০ হাজার টাকা আয়ের ক্ষেত্রে কর সীমা ১০ শতাংশ, তিন লাখে ১৫ শতাংশ এবং তিন লাখ ৫০ হাজারে ২০ শতাংশ হারে নির্ধারন করার প্রস্তাব করা হয়েছে।

সর্বানিম্ন কর ১৫০০ টাকার পরিবর্তে ১৮০০ টাকা উন্নীত করার প্রস্তাব করা হয়েছে।