২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশী আলোকচিত্রী শহিদুল আলম বোর্ড অব ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিনে যোগ দিয়েছেন

বাংলাদেশী আলোকচিত্রী শহিদুল আলম বিশ্বের বৃহত্তম অলাভজনক শিক্ষা ও বিজ্ঞান বিষয়ক সংস্থা ‘ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি’র ফটোগ্রাফার্স প্রোগ্রাম এডভাইজরি বোর্ডে যোগ দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2005, 05:07 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

ড. আলম স্থির আলোকচিত্র এবং বিশ্ব সংস্কৃতির অভিনব উদ্যোগ অল রোডস ফটোগ্রাফার্স প্রোগামে অংশগ্রহণ করবেন।

যারা আদিবাসী ও সংখ্যালঘুদের ওপর স্থির আলোকচিত্র নিয়ে কাজ করেন তাদের জন্য এই কর্মসূচি একটি বড় ধরণের সুযোগ সষ্টি করবে। অল রোডস ফটোগ্রাফার্স প্রোগাম হলো অল রোডস ফিল্ম প্রকল্পের একটি কর্মসূচি।

কর্মসূচির সংগঠক ক্রিস রেইনার বলেন, উদ্যোগটি এখনও শুরুর পর্যায়ে রয়েছে। তাই বোর্ডের সদস্য হিসেবে শহীদুল আলম দীর্ঘদিনের অভিজ্ঞতার প্রতিফলন ঘটাতে পারবেন বলে আশা করছি।

বোর্ডের অন্যান্য সদস্যরা হলেন-প্রদর্শনীর পরিচালক জন আর্নেসন (যুক্তরাষ্ট্র), ন্যাশনাল জিওগ্রাফিক ম্যগাজিনের এডিটর ইন চিফ ক্রিস জনস এবং ফটোগ্রাফি লাইফ ম্যাগাজিনের সাবেক পরিচালক/ সম্পাদক, ডিজিটাল সাংবাদিক পিটার হাওয়ি।

চলতি বছরের সেপ্টেম্বরের ২২ থেকে ২৫ তারিখে লস এঞ্জেলসের এক মিশরীয় থিয়েটারে এবং ওয়াশিংটনে সেপ্টেম্বরের ৩০ থেকে অক্টোবরের ২ তারিখ পর্যন্ত ন্যাশনাল জিওগ্রাফিক সদর দপ্তরে এই উৎসব অনুষ্ঠিত হবে।

ফটোগ্রাফার্স কর্মসূচির মাধমে আন্তর্জাতিক কৃতি আলোকচিত্রীদের আর্থিক অনুদান, ন্যাশনাল জিওগ্রাফিক ম্যগাজিনে ছবি প্রকাশের সুযোগ এবং ওয়াশিংটন ও নিউইয়র্ক ভিত্তিক ভিত্তিক ফটো এজেন্সি এবং ম্যাগাজিনের সম্পাদকদের সাথে নেটওয়ার্কিং সুবিধা দেওয়া হবে।