২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে মামলা

টাঙ্গাইলে অষ্টম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বুধবার এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2005, 10:06 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

অভিযোগে বলা হয়েছে, মাগুড়া পুলিশ লাইনের কনস্টেবল টাঙ্গাইল পৌর এলাকার সাকরাইল চরপাড়া গ্রামের শাহেদুল ইসলাম শুক্রবার ১৫ দিনের ছুটিতে বাড়িতে আসে। মঙ্গলবার সে পাশের বাড়ির এক স্কুল ছাত্রীকে ফুসলিয়ে এনে ধর্ষণ করে। ধর্ষিতার চিৎকারে আশ-পাশের মানুষ জড়ো হলে শাহেদুলের পিতা জামালপুর কোর্টের কনস্টেবল আবুল কাশেম স্থানীয়ভাবে আলোচনা করে ধর্ষিতাকে দুই লক্ষ টাকা দেওয়ার কথা বলে। কিন্তু মেয়েটির পরিবার এ কথায় রাজি না হওয়ায় শাহেদুল ইসলামের পরিবার ওই কিশোরীকে পুত্রবধূ করার অঙ্গীকার করে।

সিদ্ধান্ত অনুযায়ী বুধবার সন্ধ্যা পর্যন্ত উভয় পক্ষ কাজী অফিসে এলেও অভিযুক্ত ব্যক্তি না আসায় ধর্ষিতা বাদী হয়ে টাঙ্গাইল থানায় একটি মামলা দায়ের করেছে।