২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুয়েট ছাত্রী সনির তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত

সতীর্থ ছাত্রছাত্রী ও ছাত্র সংগঠনসমূহের আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বুধবার পালিত হলো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী সাবিকুন নাহার সনির তৃতীয় মৃত্যুবার্ষিকী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2005, 07:47 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

২০০২ সালের ৮ জুন জাতীয়তাবাদী ছাত্রদলের বিবাদমান দুই গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধের সময় ক্রসফায়ারে মারা যায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী সাবিকুন নাহার সনি।

ঘটনার দিন যে স্থানে সনি গুলিবিদ্ধ হয় সে স্থানে সনির বাবা হাবিবুর রহমান, মা দিলারা বেগম ও ছোট ভাই রনি পুষ্পস্তবক অর্পন করেন। এসময় সনির অভিভাবকদের চোখে ছিল অশ্রু।

সাংবাদিকদের সাথে আলাপকালে সনির বাবা সনি হত্যা মামলার কাজে দীর্ঘসুত্রীতায় ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, মামলার প্রধান আসামী মুকু ও টগরকে পুলিশ এখনও গ্রেফতার করতে পারেনি। এ ব্যাপারে সরকারের বিশেষ পদক্ষেপ নেয়া দরকার বলে জানান সনির বাবা।

বাংলাদেশ ছাত্রলীগ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ছাত্রধারা এবং সনি স্মৃতি ফাউন্ডেশন সনির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে। সনির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বাংলাদেশ ছাত্র লীগ প্রকৌশল বিশ্বদ্যিালয় ক্যাম্পাসে মানব বন্ধনের আয়োজন করে।