২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তাগাছায় বয়লার বিস্ফোরণ, আহত ৮

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার চেচুয়া বাঘমারা বাজারে বুধবার একটি রাইস মিলের বয়লার বিস্ফোরণে কমপক্ষে আটজন আহত হয়।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2005, 07:07 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

আহতরা সকলেই ওই মিলের কর্মচারি। এরা হল: আবুল হোসেন (৩৫), ইব্রাহিম (৩০), চাঁন মিয়া (৩৫), সোরাব আলী(৩৫), জলিল(৩০), হালিমা(৩৫), মুক্তাদিন(১২) ও আফজাল(১০)।

আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।