আন্তঃনদী সংযোগ প্রকল্প বাস্তবায়নে রাজনৈতিক দল ও জনসাধারণের মতামত চেয়েছে ভারত সরকার
বাংলাদেশের আপত্তির কারণে আন্তঃনদী সংযোগ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে না বলে ভারতের পানিসম্পদমন্ত্রী প্রিয়রঞ্জন দাস মুন্সীর অভিযোগ থাকরেও এ ব্যাপারে জনসাধারণ, রাজনৈতিক দল ও স্বেচ্ছাসেবী-পরিবেশ সংগঠনগুলির কাছে বুধবার লোকসভার জলসম্পদ বিষয়ক কমিটি মতামত চেয়েছে।
লোকসভার সদস্য আর শদাশিব রাও’র নেতৃত্বে পানিসম্পদ বিষয়ক স্ট্যাণ্ডিং কমিটির পক্ষ থেকে নদীসমূহের আন্তঃসংযোগ বিষয়ে জরুরি ভিত্তিতে লোকসভায় রিপোর্ট প্রদানের জন্যই এই নির্দেশনামা জারি করা হয়েছে।
ওই নির্দেশনামায় বলা হয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে ব্যক্তি বিশেষ, পেশাদার সংগঠন ও রাজনৈতিক দলগুলোর নিকট হতে মতামত, পরামর্শ ও মন্তব্য লোকসভা সচিবালয়ের পরিচালক এ.এস চেরার কাছে পাঠাতে হবে। যারা এই কমিটির কাছে মৌখিকভাবে মতামত জানাবেন তাদের জন্য ফোন ও ফ্যাক্স নম্বরও ওই নির্দেশনামায় উল্লেখ করা হয়েছে। নির্দেশনামায় বলা হয়েছে, লোকসভার ওই কমিটির কাছে আন্তঃনদী সংযোগ বিষয়ে যাই জানান হবে তা সম্পূর্ণরুপে গোপণ রাখা হবে।
কমিটি উপলব্ধি করেছে এই প্রকল্পের কাজ হাতে নেওয়ার আগে বিভিন্ন বিষয় যেমন পরিবেশের ওপর প্রভাবের মূল্যায়ন, প্রকল্পের ফলে ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের পূনর্বাসন, লিঙ্ক স্কিমের কারিগরি ও অর্থনৈতিক সম্ভাবনা ইত্যাদি বিষয় কার্যকরভাবে বিবেচনা করতে হবে।
