কিশোরগঞ্জে দু জনের আত্মহত্যা, একজন বিদ্যুৎস্পৃষ্ট
কিশোরগঞ্জে সোমবার পৃথক দ’ুটি ঘটনায় দু’জন ব্যক্তি আত্মহত্যা করেছে এবং একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছে।
সূত্র জানায়, করিমগঞ্জের গাঙ্গাইল পাথনপাড়ার জনৈক ইসমাইলের পুত্র রউফ মিয়া(৩২) স্ত্রীর সাথে ঝগড়া করে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
অন্যদিকে, সদর উপজেলার কাশেরচরের আবুল হোসেনের ছেলে বজলুর রহমান(৩০) সোমবার রাতে আত্মহত্যা করে। নিহতের পরিবার থেকে জানানো হয়, এর আগেও অন্য অনেক ঘটনায় সে আত্মহত্যা করতে চেয়েছে।
দুটি মৃতদেহ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট থানায় দুটি মামলা করা হয়েছে।
কাটিয়াদি উপজেলার পাচালিপাড়ায় সোমবার ইব্রাহীম (১৫) নামে এক যুবক বাড়ির পাশে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। সে পাচালীপাড়ার রহমত আলীর ছেলে।
