ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় চিকিৎসকসহ ২ জন নিহত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দিঘারকান্দা নামক স্থানে মঙ্গলবার এক সড়ক দুর্ঘটনায় রংপুর মেডিকেল কলেজের অর্থোপেডিকস বিভাগের প্রধান অধ্যাপক ডা. সাইদুল ইসলাম (৪৮) ও তার সহকারী নুরুল ইসলাম (২৬) নিহত হয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে শেরপুরগামী একটি বাসের সাথে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই এ দুজন নিহত হন।
এঘটনায় ময়মনসিংহ মেডিকেল কলেজ ও ময়মনসিংহ কমিউনিটি বেজড মেডিকেল কলেজের সামনের সড়ক ছাত্ররা অবরোধ করলে পরিবহন শ্রমিকদের সাথে ছাত্রদের সংঘর্ষ হয়। সংঘর্ষ থামাতে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়।
গুরুতর আহত ১০ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
