মে মাসে চাঁদপুরে ৮টি খুন, ১শ’ ১৬টি মামলা দায়ের
মে মাসে চাঁদপুর জেলায় আটটি খুনের ঘটনা ঘটেছে। এর আগে এপ্রিলে খুন হয়েছে তিনটি। চাঁদপুর জেলা পুলিশের মাসিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, মে মাসে জেলার কোথাও কোনও ডাকাতি ও দস্যুতার ঘটনা ঘটেনি। চুরির ঘটনা ঘটেছে মাত্র দু’টি। ওই মাসে মোট মামলা দায়ের হয়েছে ১শ’ ১৬টি। এর আগের মাসে মামলার সংখ্যা ছিল ৯২।
পুলিশ সুপার জানান, মাদকদ্রব্য আটক ও মাদকসেবীদের গ্রেফতার তৎপরতা বেড়ে যাওয়ায় মামলার সংখ্যা বেড়েছে। তিনি আরও জানান, চারটি খুন হয়েছে জমিজমা ও ব্যক্তিগত কারণে। আর চারটি ইউডি মামলা খুনের তালিকায় স্থান পেয়েছে। এসব মামলার অনেক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
