তেল গ্যাস গ্যাস খাতকে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করার আহ্বান
তেল ও গ্যাস খাতের প্রতিষ্ঠানগুলোকে সাধারণ মানুষের বিনিয়োগের জন্য উন্মুক্ত করে দেয়ার আহবান জানিয়েছে পুজি বাজারের বিনিয়োগকারীরা।
সোমবার চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইণ্ডাস্ট্রিজ (সিসিসিআই) মিলনায়তনে অনুষ্ঠিত ‘পুঁজিবাজার ও বাংলাদেশের অর্থনীতিতে এর প্রভাব’ শীর্ষক সেমিনারে সরকারের প্রতি এ আহবান জানানো হয়।
সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান মীর্জা আজিজুল ইসলাম সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন । এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান হাবিবুল্লাহ খান, সিসিসিআই প্রেসিডেন্ট সাইফুজ্জামান চৌধুরী। সেমিনারে চট্টগ্রাম অঞ্চলের প্রায় শতাধিক পুঁজি বিনিয়োগকারী অংশ নেন।
ব্যাপক বিনিয়োগ আকর্ষণের জন্য তেল ও গ্যাস সেক্টরকে সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত করে দেয়ার পাশাপাশি, বাংলাদেশে কার্যত বিদেশী ও বহুজাতিক কোম্পানি, সরকারের বড় বড় লাভজনক প্রতিষ্ঠান ও যমুনা সেতুর মত বড় ধরনের নির্মান প্রকল্পগুলোর শেয়ার বাজারে ছাড়ার জন্য সেমিনারে আহবান জানানো হয়।
সেমিনারে বক্তারা জানান, জিডিপিতে পুঁজি বাজারের অবদান মাত্র চার পাঁচ শতাংশ আথচ ভারতে এই হার ৬০ শতাংশ। আধুনিক ও উদার নীতিমালার অভাবে সাধারণ বিনিয়োগকারীরা বাজারমুখী হচ্ছেনা বলে সেমিনারে জানানো হয়।
