যশোরে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক আহত
যশোরের শার্শা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর এলোপাতাড়ি গুলিতে আবু তাহের নামে এক বাংলাদেশী যুবক গুরুতর আহত হয়েছে।
রোববার ভোরে থানার অগ্রধুলট গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রামবাসী জানায়, ভোরের দিকে ভারতের বর্ণবাড়িয়া সীমান্ত এলাকায় বিএসএফ একদল চোরাচালানীকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি বর্ষণ শুরু করে। এ সময় ভয়ে ছুটাছুটি করার সময় বাংলাদেশের সীমান্ত এলাকায় তাহের গুলিবিদ্ধ হয়।
তাহেরের সঙ্গীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
অন্যদিকে তাহেরের খোঁজে বিভিন্ন গোয়েন্দা সংস্থা মাঠে নেমেছে।
এ ঘটনায় সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ায় বিডিআর কাউকেই সীমান্ত এলাকায় যেতে দিচ্ছে না বলে জানা যায়।
