২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরের গুরুদাসপুরে সংঘর্ষে নিহত ১, আহত ৫০

নাটোরের গুরুদাসপুর উপজেলার দু’গ্রামের বাসিন্দাদের মধ্যে রোববার সকালে এক সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুদাসপুর থানার ওসিসহ আহত হয় ৫০ জন।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2005, 07:00 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

নিহত আব্দুর রহিম (২৪) গুরুদাসপুর উপজেলার মোশিন্দা গ্রামের আব্দুল জাহিদের পুত্র।

স্থানীয় সূত্র জানায়, একটি হাট প্রতিষ্ঠাকে কেন্দ্র করে হাজিপাড়া গ্রামে মোশিন্দা ও হাসমারি গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়।

খবর পেযে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

সংঘর্ষের ঘটনায় ওসি নূরুল আলমসহ কমপক্ষে ৫০ জন আহত হয় বলে জানা গেছে। আহতদের অধিকাংশকেই গুরুদাসপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে নয়জনকে গ্রেফতার করে। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।