সরকার ২০ বছর মেয়াদী ‘ঢাকা পরিবেশ কর্মসুচি’ হাতে নিয়েছে: পরিবেশ দিবসে প্রধানমন্ত্রীর ঘোষণা
সরকার বুড়িগঙ্গাসহ ঢাকার আশপাশের নদীগুলোর পরিবেশ দুষণ রোধ ও সামগ্রিক পরিবেশ ব্যবস্থাপনার জন্য ‘ঢাকা পরিবেশ কর্মসূচী’ নামে ২০ বছরের একটি দীর্ঘ মেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছে।
রোববার নগরীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস-২০০৫ ও পরিবেশ মেলার উদ্বোধণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী খালেদা জিয়া এ কথা জানান।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, অপরিকল্পিত শহর সম্প্রসারণ ও অননুমোদিত দালানকোঠা নির্মাণ পরিবেশের জন্য হুমকি। যারা নদী ও জলাশয় ভরাট করে ভবন নির্মাণ করছে তারা এর ভয়াবহ পরিনামের কথা ভাবছে না। এ ধরণের অপরিনামদর্শীরা তাদের উত্তরাধিকারদের জন্য ভয়াবহ পরিনতি ডেকে আনছে।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে পরিবেশ বিষয়ক পাঁচটি বিষয়ের ওপর গুরুত্বারোপ করেছেন। বিষয়গুলো হচ্ছে, ভুমির অবক্ষয়, পানিদুষণ ও পানির দু®প্রাপ্যতা, বায়ুদুষণ, জীব বৈচিত্র এবং প্রাকৃতিক দুর্যোগ। পরিবেশ সংরক্ষণে ইতিমধ্যেই বিভিন্ন আইন প্রনয়ন করা হয়েছে। এরআগে সরকার পরিবেশ সংরক্ষণে নীতিমালা ১৯৯২ ও পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ প্রনয়ন করে। ওজনস্তর ক্ষয়রোধে সরকার ওজোনস্তর ক্ষয়কারী দ্রব্য (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৪ প্রনয়ণ করেছে।
শব্দ দুষণ পুতিরোধেও বিধিমালার খসড়া প্রণয়ন করা হয়েছে এবং সর্বসাধারণের মতামতের আলোকে তা চুড়ান্ত করা হবে বলে প্রধানমন্ত্রী জানান।
খালেদা জিয়া আরো বলেন, পৃথিবীকে রক্ষার দায়িত্ব আমাদের সকলের পরিবেশের ভারসাম্য রক্ষায় জাতীয় উদ্যোগে সাফল্যের জন্য আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগীতা প্রয়োজন। এই সত্য উপলব্ধি করে সে অনুযায়ী কাজ করলেই আমরা এই পৃথিবীকে পরিবেশ বিপর্যয় থেকে রক্ষা করতে পারব। বছরে কেবল একদিন পরিবেশ দিবস পালন করলেই হবে না, বছরের ৩৬৫ দিন পরিবেশের যত্ন নিতে হবে। এটা আমাদের বর্তমানের জন্যই নয়, ভবিষ্যতের জন্যও প্রয়োজন।
অনুষ্ঠানে পরিবেশ ও বনমন্ত্রী জনাব তরিকুল ইসলাম, অর্থও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি ইয়োর্গেন লিজনার, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক খান এম ইব্রাহিম হোসেন উপস্থিত ছিলেন।
তিনদিনব্যাপী পরিবেশ মেলায় মোট ১০০ টি স্টালে পরিবেশ বান্ধব বিভিন্ন পণ্য প্রদর্শণ করা হয়। প্রধানমন্ত্রী এই মেলার উদ্বোধন করেন।
