অবশেষে পুলিশী তদন্তে প্রমাণিত হলো আইয়ুব হিজড়া নয়
কুমিল্লার ‘দৈনিক মুক্ত কন্ঠের’ সম্পাদক মাহফুজ হত্যার সাথে জড়িত সন্দেহে গ্রেফতারকৃত অফিস পিয়ন মাহফুজ হিজড়া নয় বলে প্রমাণিত হয়েছে।
মাহফুজ হত্যার পর বেশ কয়েকটি জাতীয় দৈনিকে আইয়ুবকে হিজড়া বলে চিহ্নিত করা হয়েছিল। কিন্তু স্থানীয় প্রেসক্লাবের সাংবাদিকদের চাপে পুলিশী তদন্তে প্রমাণ হয়েছে যে আইয়ুব স্বাভাবিক পুরুষ।
এ ব্যাপারে আইয়ুবের মা তার ছেলে সম্পর্কে বলেন, আইয়ুবের ১২ বছর বয়সের সময় তাকে সুন্নত করানো হয়েছিল।
