চট্টগ্রাম বন্দরে পৃথক দু’টি অগ্নিকাণ্ড
চট্টগ্রাম বন্দরে শনিবার বিকেলে পৃথক দু’টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুই কন্টেইনার সিগারেট লাইটার ও বেশ কিছু নাইট্রিক গ্যাস জার ক্ষতিগ্রস্ত হয়।
ফায়ার সার্ভিস দুটি ঘটনাতেই আগুন নিভিয়ে ফেলেছে।
বন্দর সূত্রে জানা যায়, বিকেল সাড়ে পাঁচটায় বন্দরের এমপিবি ৪ নম্বর গেটের কাছে অতিরিক্ত তাপের কারণে একটি লাইটার কন্টেইনারে আগুন ধরে যায়। আগুন দ্রুত পার্শ্ববর্তী অপর কন্টেইনারেও ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।
পরে এমপিবি ১ নম্বর গেটের কাছে আমদানিকারকদের কাছে হস্তান্তরের সময় নাইট্রিক এসিডের জার ছিদ্র হয়ে তাতে আগুণ ধরে যায়। ফায়ার সার্ভিস আগুন নিভিয়ে ফেলে।
