রোববার বিশ্ব পরিবেশ দিবস
সারাবিশ্বের মতো বাংলাদেশেও রোববার পালিত হবে বিশ্ব পরিবেশ দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য হলো ‘সবুজ নগর’(গ্রিন সিটিজ) এবং দিবসটির শ্লোগান হলো ‘ধরিত্রীর জন্য পরিকল্পনা’(প্ল্যান ফর দি প্লানেট)।
যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে এ বছর বিশ্ব পরিবেশ দিবসের মূল অনুষ্ঠান পালিত হবে।
বাংলাদেশেও দিনটি পালন উপলক্ষে সরকারি বেসরকারি বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়েছে। বন ও পরিবেশ মন্ত্রণালয় এবং বিভিন্ন বেসরকারি সংস্থা দেশব্যাপী দিনটি পালন উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে।
এর মধ্যে আলোচনা সভা, র্যালি, শিশুদের রচনা প্রতিযোগিতা ,পোস্টার প্রতিযোগিতা,সঙ্গীতানুষ্ঠান, বৃক্ষরোপন,এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ইত্যাদি উল্লেখযোগ্য।
বিশ্ব পরিবশে দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ,প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া , এবং বিরোধী দলায় নেতা শেখ হাসিনা পৃথক পৃথক বানী দিয়েছেন। পরবর্তী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে তারা সবাইকে আহবান জানিয়েছেন।
র্যালি, সাইকেল র্যালি, সবুজ কনসার্ট এমন বর্ণিল সব আয়োজনের মধ্যে দিয়ে পালিত হবে বিশ্ব পরিবেশ দিবস।
বিশ্বব্যাপী সচেতনতা বাড়াতে প্রতিবছর ৫ জুন জাতিসংঘের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়।
এবছর দিবসটি পালনে নাগরিক জীবনে পরিবেশ, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, সংম্পদ সংরক্ষণ, পরিবেশগত সুবিচার জনস্বাস্থ্যসহ বিভিন্ন বিষয়ের ওপর গুরুত্বারোপ করা হবে।
