২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীর্ষ সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব) দেশের ‘মোস্ট ওয়ান্টেড’ শীর্ষস্থানীয় সন্ত্রাসী আরমান’কে শুক্রবার গ্রেপ্তার করেছে বলে র‌্যাব’র উচ্চপদস্থ কর্মকর্তা এবং গোয়েন্দা সংস্থাসমূহের সূত্রসমূহ জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2005, 10:11 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

কিন্তু র‌্যাব-৪’র কর্মকর্তারা, যারা শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে তাদেরকে মন্তব্যের জন্য যোগাযোগ করা সম্ভব হয়নি। ২০০১ সালে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছিল, শীর্ষ সন্ত্রাসীদের ধরিয়ে দিতে পারলে ৫০হাজার টাকা পুরস্কার হিসেবে প্রদান করা হবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র ডেপুটি কমিশনার (ডিসি) বিডিনিউজকে জানান তিনিও আরমান’র গ্রেপ্তারের কথা শুনেছেন। তবে তিনি নিশ্চিত নন যে গ্রেপ্তারকৃতই ‘মোস্ট ওয়ান্টেড’ আরমান কি না।

তিনি আরও বলেন, কালা জাহাঙ্গীরকে ধরতে গিয়ে পুলিশ ১৬৪ জনকে সন্দেহজনকভাবে গ্রেপ্তার করেছিল।

পুরস্কারের ঘোষণা দেওয়ার পর আরমান ও তার সহযোগীরা পলাতক ছিলো।

বিভিন্ন সূত্রে জানা যায়, তার অবর্তমানে শাহীন নামের একজন, যে ‘চোরা শাহীন’ নামেও পরিচিত মগবাজার-মালিবাগ এলাকার আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করছিল।

র‌্যাব ও গোয়েন্দা সংস্থাসমূহের সূত্রে জানা যায়, শুক্রবার সকালে মিরপুর এলাকা থেকে আরমানকে গ্রেপ্তার করা হয়। এদিকে তার পরিবার সূত্রে জানা যায়, র‌্যাব তাকে কেরানিগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে।

সূত্রগুলো আরও জানায়, র‌্যবা সদস্যরা আরমানকে গ্রেপ্তার করেছে। তাকে গ্রেপ্তারের পর র‌্যাব অন্যান্য সহযোগী ও অস্ত্রের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছে।

এসএম মাইনুল’র ছেলে আরমান’র বিরুদ্ধে ১৩টি ফৌজদারি মামলা রয়েছে, যার মধ্যে ১১টিই হত্যার।

এর আগে ২০০২ সালের ১৯ নভেম্বর আরেক দুর্ধর্ষ সন্ত্রাসী লিয়াকতের সাথে আরমান ভারতে গ্রেপ্তার হয়। কিন্তু পরবর্তীতে তারা ভারতের কোর্ট থেকে জামিনে মুক্তি পান।

বিভিন্ন সূত্র অনুসারে, আরমান ও তার পরিবার মগবাজার এলাকায় একটি বাড়ি দখল করে সেখানে ৩০ বছর ধরে বসবাস করছিল। গত ১ মে পুলিশের সহযোগিতায় এলাকাবাসী বাড়িটি থেকে তাদের উচ্ছেদ করে।