খুলনায় বন্ধুর ইটের আঘাতে শিশুর মৃত্যু
খুলনার তেরখাদা উপজেলায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বন্ধুর ছোড়া ইটের আঘাতে রুবেল (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
পুলিশ জানায়, গত বুধবার তেরখাদা উপজেলার মল্লিকপুর গ্রামের সালাম ফারাজির ছেলে রুবেল ক্রিকেট খেলার সময় বন্ধুদের সাথে ঝগড়া হয়। এক পর্যায়ে তার এক বন্ধু ইট দিয়ে মাথায় আঘাত করে।
গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বৃহস্পতিবার গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
