২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হালুয়াঘাট বাজারে অগ্নিকান্ডে তেলের মিলসহ ২০টি দোকান ভস্মীভূত: ৫০ লক্ষ টাকার সম্পদ বিনষ্ট

জেলার হালুয়াঘাট উপজেলার বাজারে শুক্রবার সকালে এক অগ্নিকান্ডে সরিষার তেলের একটি মিলসহ ২০টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৫০ লক্ষ টাকার সম্পদ বিনষ্ট হয়।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2005, 05:13 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

দমকল বাহিনী ও স্থানীয় সূত্রসমূহ জানায়, সকাল ৬ টায় একটি চা দোকানের কোরোসিন তেলের স্টোভে বিস্ফোরণ ঘটলে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ময়মনসিংহ শহর থেকে দমকল বাহিনী এসে দুই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ সময় শফিকুল ইসলাম (২২) নামে একজন চা বিক্রেতা আহত হয়।