বরিশালে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া নদী থেকে পুলিশ শুক্রবার সকাল ১০টার দিকে এক অজ্ঞাত যুবকের (৩৫) ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে।
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব হাওলাদার বিডিনিউজকে জানান, সকাল ৯টার দিকে স্থানীয়রা গুঠিয়া নদীতে ওই যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। তারা সকাল ১০টার দিকে নদী থেকে লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশের ধারণা, ওই যুবককে হত্যার পর লাশ নদীতে ফেলে দেওয়া হয়েছে।
