গাইবান্ধায় ঘুষ নেওয়ায় এসআই বরখাস্ত
মটর সাইকেল আরোহীর কাছ থেকে ঘুষ গ্রহণ করে রেজিস্ট্রেশনবিহীন মটর সাইকেল ছেড়ে দেওয়ার অভিযোগে গাইবান্ধায় ট্রাফিক সার্জেন্ট রফিকুল ইসলাম রফিক ও সদর থানার এএসআই সিরাজুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
বুধবার রাতে রফিকুল ইসলাম শহর সংলগ্ন দক্ষিণ ধানঘড়া হতে স্থানীয় মাদ্রাসা শিক্ষক আনোয়ার হোসেনের রেজিস্ট্রেশন বিহীন একটি মটর সাইকেল আটক করে থানায় নিযে যায়। পরে সদর থানার কর্তব্যরত এএসআই সিরাজুল ইসলাম ও রফিকুল ইসলাম আনোয়ার হোসেনের কাছ থেকে তিন হাজার টাকা নিয়ে মটর সাইকেলটি ছেড়ে দেয়।
এ ব্যাপারে যোযোগ করা হলে পুলিশ সুপার ভানু লাল দাস ঘটনার সত্যতা স্বীকার করেন।
