২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার পরবর্তী সেনা প্রধান

মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার হচ্ছেন বাংলাদেশের পরবর্তী সেনা প্রধান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2005, 08:19 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারক পর্যায়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। সরকারের দায়িত্বশীল সূত্রে এ খবর জানা গেছে।

জেনারেল রেজ্জাকুল হায়দার এখন মিরপুর স্টাফ কলেজের কমাণ্ড্যান্ট। ফেনীর অধিবাসী জেনারেল হায়দার পাকিস্তান মিলিটারি একাডেমির ৪৫তম ব্যাচে কমিশনপ্রাপ্ত।

বর্তমান সেনা প্রধান লে: জেনারেল হাসান মশহুদ চৌধুরীর মেয়াদ শেষ হবে ১৬ জুন। তাকে এক বছরের জন্য চাকরির মেয়াদ বাড়ানোর প্রস্তাব দেওয়া হলে তিনি এতে অপারগতা প্রকাশ করেন।

বর্তমান সেনা প্রধানের তুলনায় মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার বিপরীত চারিত্রিক বৈশিষ্টের অধিকারি বলে জনশ্রুতি রয়েছে।