ইউরোপীয় কমিশন ডেলিগেটদের সাথে খুলনার সাংবাদিকদের মত বিনিময়
ইউরোপীয় কমিশনের প্রতিনিধি দলের প্রধান রাষ্ট্রদূত এসকো কেনশিন্সকি বৃহস্পতিবার বিকেলে খুলনার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
এসময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি শেখ আবু হাসান, সাধারণ সম্পাদক ফারুক আহমেদসহ সিনিয়র সাংবাদিকবৃন্দ।
মতবিনিময়কালে রাষ্ট্রদূত এসকো খুলনা প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ হত্যার ঘটনাগুলো উল্লেখ করে বলেন, এসব ঘটনায় ইউরোপীয় কমিশন মর্মাহত। তিনি আরও বলেন, আমরা এসব ঘটনার সুষ্ঠু বিচার চাই। তিনি ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করে বলেন, যারা সন্ত্রাস ও দূর্নীতির বিরুদ্ধে লেখেন, তাদের হত্যা করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না।
তিনি খুলনায় তার দু’দিনের সফরের বর্ণনা দিয়ে বাংলাদেশের চিংড়ি শিল্পের উন্নয়নে কারিগরি সহায়তার আশ্বাস দেন।
এর আগে প্রেসক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদক প্রতিনিধি দলকে স্বাগত জানান।
