২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিটি গভর্নমেন্টের রূপরেখা আগামী ২ মাসের মধ্যে সরকারের কাছে প্রদান করা হবে : সিসিসি মেয়র

একটি আত্মনির্ভরশীল সুন্দর পরিচ্ছন্ন নগরীর স্বপ্ন বাস্তবায়নে সিটি গভর্নমেন্টের চুড়ান্ত রূপরেখা আগামী দু মাসের মধ্যে সরকারের কাছে প্রদান করা হবে বলে জানান চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র এবিএম মহিউদ্দিন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2005, 06:29 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

বৃহস্পতিবার রাজধানীর তোপখানাস্থ চট্টগ্রাম সিটি করপোরেশন গেষ্ট হাউসে চট্টগ্রাম সাংবাদিক ফোরাম-ঢাকা (সিজিএফডি) কর্মকর্তাদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

কর্মকর্তারা মেয়র মহিউদ্দিনকে অভিনন্দন জানান এবং ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এসময় সিজেএফডি’র সভাপতি মেজবাহ উদ্দিন জঙ্গী, সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামাল, প্রতিষ্ঠাতা সভাপতি এনামুল হক চৌধুরী, সাবেক সভাপতি এম ওয়াহিদউল্লাহ, প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক শাহীন উল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন।

মেয়র মহিউদ্দিন বলেন, সিটি গভর্নমেন্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কোন বিকল্প সরকার নয়। স্থানীয় সরকারের অধীনে জনগনের স্বার্থ সংরক্ষণে একটি সমন্বিত সরকার।

তিনি ৪০ দফা কার্যকারিতার গুরুত্বারোপ করে বলেন, সিটি গভর্নমেন্ট বাস্তবায়িত হলে চট্টগ্রাম সারাবিশ্বে মানসম্পন্ন আধুনিক মডেল নগরীতে পরিণত হবে। ট্যাক্স বৃদ্ধি না করেও উন্নয়ন সম্ভব, চট্টগ্রামে আমরা তা প্রমান করেছি। ভবিষ্যতেও এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।