২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে সন্ত্রাসীদের হামলায় ব্যবসায়ী নিহত

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাজারে বুধবার রাতে সন্ত্রাসীরা ব্যবসায়ী আমিরুল মিয়াকে (৩৫) পিটিয়ে হত্যা করেছে। হত্যার প্রতিবাদে গাড়াগঞ্জে বৃহস্পতিবার সকাল থেকে ব্যবসায়ীরা ধর্মঘট পালন করছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2005, 04:54 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

গাড়াগঞ্জ বাসস্ট্যাণ্ডের ব্যবসায়ীরা জানান, নিহত আমিরুল মিয়া গাড়াগঞ্জ বাজারে মাইকের ব্যবসা করতেন। তিনি সন্ধ্যার পর হরিণাকুণ্ডুর চরপারা বাজার থেকে মোটর সাইকেলযোগে ফিরছিলেন। সদর উপজেলার চণ্ডিপুর পৌঁছলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাঁর গতিরোধ করে পিটিয়ে হত্যা করে।

রাত ৮টার দিকে স্থানীয় জনগণ তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

স্থানীয় জনগণের অভিযোগ গাড়াগঞ্জ বাসস্ট্যাণ্ডের মাদক ব্যবসায়ীচক্র এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।