নরসিংদী উপনির্বাচনে বিএনপির ৪ বিদ্রোহী প্রার্থীর নাম প্রত্যাহার, সাবেক এমপি’র স্ত্রী নির্বাচনে
ক্ষমতাসীন বিএনপির ৪ বিদ্রোহী প্রার্থী নরসিংদী-১ আসনের উপনির্বাচন থেকে নিজেদের নাম প্রত্যাহার করে করে নিলেও বিএনপির সাবেক সংসদ সদস্য শামসুদ্দীন এছাক-এর স্ত্রী লাকি আহমেদ নির্বাচনী লড়াইয়ে রয়ে গেছেন।
এছাকের মৃত্যুর ফলে ওই আসনটি শূণ্য হওয়ায় ২২ জুন এই উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বিএনপির উচ্চ পর্যায়ের নির্দেশে মিয়া মোহাম্মদ সেলিম, মেসবাউদ্দীন ভুঁইয়া ইরান, বিজে রশিদ নওশের এবং এছাকের পুত্র হারুনুর রশিদ হারুন তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেন ।
ক্ষমতাসীন দল বিএনপি যুবদল নেতা খায়রুল কবির খোকনকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে।
