২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন ফরাসী প্রধানমন্ত্রীকে খালেদা জিয়ার অভিনন্দন

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী ডমিনিক ডি ভিলেপঁ’কে অভিনন্দন জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2005, 06:09 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীর সাথে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে একযোগে কাজ করার আশা প্রকাশ করেন। ভবিষ্যতে দু’দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সর্ম্পক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী ফ্রান্সের জনগণের উত্তরোত্তর সাফল্য, শান্তি ও উন্নতি কামনা করেন।