২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় আগুনে পুড়ে শিশুর মৃত্যু

কুমিল্লার শাসনগাছার একটি বস্তিতে রোববার আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ১১টি ঘর বাড়ি । এ সময় ঘুমন্ত অবস্থায় অগ্নিদ্বগ্ধ হয়ে মারা যায় আব্দুল হকের দেড় বছরের শিশু সন্তান মারুফ।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2005, 04:56 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

স্থানীয় সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডে চারটি বাড়ির প্রায় চার লাখ ৮৫ হাজার টাকার মালামাল ভষ্মিভূত হয়।

কুমিল্লা ফায়ার সার্ভিস বিডিনিউজকে জানায়, একটি বাড়ির জ্বলন্ত চুলো থেকে সকাল পৌনে দশটায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এরপর দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।